Wednesday, March 18, 2026

শরীরের তাপমাত্রা কত হলে ভোটাররা দিতে পারবেন ভোট? জানাল কমিশন

Date:

Share post:

করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে দেশে। এই পরিস্থিতিতে দেশের ৪ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন আসন্ন। ৪ টি রাজ্য হল পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল হল পন্ডিচেরি। করোনা আবহে ভোট হওয়ার কারণে কোভিড সতর্কতায় বেশ কিছু সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

আরও পড়ুন-মহিলাদের আত্মহত্যা লাগামছাড়া, রুখতে ‘একাকিত্ব মন্ত্রী’ নিয়োগ করল জাপান

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শরীরের তাপমাত্রা ১০০.৪ ডিগ্রির বেশি হলে কোনও ভোটারকে সময়ের আগে বুথে ঢুকতে দেওয়া হবে না। তাঁকে অপেক্ষা করতে হবে। তাঁদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে সময়। শরীরের তাপমাত্রা কমলে বিকেল ৫টা থেকে ৬টার সময় ভোট দিতে পারবেন সেইসব ভোটাররা। তবে সেক্ষেত্রে সেইসব ভোটারদের আলাদা টোকেন ইস্যু করবে কমিশন। বাংলায় ভোটের দিন ঘোষণা হয়নি এখনও। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এই মুহুর্তে ২০ শতাংশ বুথ অতি স্পর্শকাতর। সেইসঙ্গে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলাকে স্পর্শকাতর জেলা হিসেবে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন।

Advt

spot_img

Related articles

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...