Tuesday, March 24, 2026

আব্বাসের দলের সঙ্গে ‘খাপ খাওয়া’তে পারছে না কংগ্রেস? সোনিয়াকে চিঠি দিয়ে কী বললেন মান্নান

Date:

Share post:

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে ‘খাপ খাওয়া’তে পারছে না কংগ্রেস। দক্ষিণবঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও উত্তরবঙ্গে নয়। মূলত, মালদহ, মুর্শিদাবাদের মতো জেলায় কংগ্রেসের অনড় অবস্থানের জেরে জট কাটছে না বলে অভিযোগ আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দলের। এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে জোটের আলোচনা থেকে মুক্তি চাইলেন দলনেতা আবদুল মান্নান। অন্যদিকে বামেদের সঙ্গে আসন রফায় কোনও সমস্যাই নেই বলে আগেই জানিয়েছেন আব্বাস।

কংগ্রেসের তরফে শুরু থেকে আব্বাস সিদ্দিকির সঙ্গে আলোচনা চালাচ্ছেন আবদুল মান্নান। মান্নানি সোনিয়াকে চিঠি দিয়ে আব্বাসের দলের সঙ্গে জোটের গুরুত্ব বুঝিয়েছিলেন। সেই আবদুল মান্নানই চিঠি দিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জানিয়েছেন,’ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট প্রক্রিয়ায় থাকতে পারব না।’ নিজেদের শক্তি বুঝে বামেরা আইএসএফের সঙ্গে মানিয়ে নিয়েছে। কিন্তু, কংগ্রেস অনড়। মুর্শিদাবাদ ও মালদহে একটিও আসন ছাড়তে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ এমন আচরণে ঘনিষ্ঠমহলে উষ্মাপ্রকাশ করেছেন আবদুল মান্নান। আর সে কারণেই সোনিয়াকে চিঠি দিলেন তিনি।

আরও পড়ুন-ভোটে চমক দিতে নির্বাচন কমিশনের বুথ অ্যাপ! থাকবে ভোটারের সব তথ্য

Advt

কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় সমস্যা থাকলেও আব্বাস সিদ্দিকির কোনও সমস্যা নেই বামেদের সঙ্গে। কিন্তু, মুর্শিদাবাদ, মালদহ নিয়ে কংগ্রেসের গোঁ ধরায় জটিলতা বেড়েছে। সিপিএমও চাইছে একটা ইতিবাচক সমাধান হোক। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বা শুক্রবার আরও এক দফা বৈঠকে বসতে পারে তিনপক্ষ।

Advt

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...