Wednesday, June 24, 2026

পশ্চিমবঙ্গে ৮ দফায় হতে চলেছে নির্বাচন, দেখে নিন পুরো তালিকা

Date:

Share post:

বঙ্গে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আগ্রহ ছিল গোটা দেশের। তার চেয়েও বেশি আগ্রহ ছিল বঙ্গে এবার ক’দফায় হবে নির্বাচন। সব জল্পনা জল ঢেলে নির্বাচন কমিশনের(election commission) তরফে এদিন জানিয়ে দেওয়া হল এবার বাংলায় ২৯৪ টি আসনে নির্বাচন হতে চলেছে ৮ দফায়। নির্বাচন শুরু হবে ২৭ মার্চ থেকে। এবং শেষ হবে ২৯ এপ্রিল। এবং ২ মে হবে ভোট গণনা।

এদিন সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গের(West Bengal) নির্বাচন প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সুনীল আরোরা(Sunil Arora) জানান, করোনা পরিস্থিতি ও হিংসামুক্ত নির্বাচনের লক্ষ্যে বাংলায় এবার ৮ দফায় নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:বিজেপির প্রতিশ্রুতিকে বাঁকুড়ার জনসভায় তোপে উড়িয়ে দিলেন কুণাল

পশ্চিমবঙ্গে প্রথম দফার ৩০ টি আসনে ভোট গ্রহণ হবে ২৭ মার্চ। (পুরুলিয়া, বাঁকুড়া -১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর -১, পূর্ব মেদিনীপুর -১)।

দ্বিতীয় দফাতে ৩০ টি আসনে ভোটগ্রহণ ১ এপ্রিল। (বাঁকুড়া -২, পশ্চিম মেদিনীপুর – ২, পূর্ব মেদিনীপুর – ২, দক্ষিণ ২৪ পরগনা – ১)।

তৃতীয় দফায় ৩১ টি আসনে ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল।

চতুর্থ দফায় ৪৪ টি আসনে ভোটগ্রহণ হবে ১০ এপ্রিল। (হাওড়া -২, হুগলি – ২, দক্ষিণ ২৪ পরগনা – ৩, আলিপুরদুয়ার, কোচবিহার)।

পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ হবে ১৭ এপ্রিল। (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি)।

ষষ্ঠ দফায় নির্বাচন হবে ৪৩টি আসনে। ২২ এপ্রিল হবে ভোটগ্রহণ। (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , উত্তর দিনাজপুর)।

সপ্তম দফায় নির্বাচন ৩৬টি আসনে। ভোটগ্রহণ ২৬ এপ্রিল। (মালদহ -১, মুর্শিদাবাদ -১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর)।

অষ্টম দফায় ৩৫ টি আসনে নির্বাচন হবে ২৯ এপ্রিল। (মালদহ -২, মুর্শিদাবাদ -২, কলকাতা উত্তর, বীরভূম)।

Advt

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...