Wednesday, June 24, 2026

এ এফ সি চ‍্যাম্পিয়ন্স লিগ খেলাই লক্ষ‍্য প্রীতম, প্রবীরদের

Date:

Share post:

এটিকে মোহনবাগানের ( atk mohunbagan) লক্ষ‍্য এখন একটাই, এ এফ সি চ‍্যাম্পিয়ন্স ( AFC Champions )লিগে ছাড়পত্র পাওয়া। আর তার জন‍্য দরকার মাত্র এক পয়েন্ট। আর সেই লক্ষ‍্যে আইএসএলের ( isl) শেষ ম‍্যাচে রবিবার মুম্বই সিটি এফসির ( mumbai city fc) বিরুদ্ধে খেলতে নামছে হাবাসের ( habas) দল।

ইতিমধ্যেই মুম্বাইয়ের বিরুদ্ধে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান ব্রিগেড। রয় কৃষ্ণা, প্রীতম কোটাল, প্রবীর দাসরা মরিয়া লিগ শীর্ষে থেকে সবুজ মেরুন জার্সিতে ঐতিহাসিক মুহূর্তকে স্পর্শ করতে।

রবিবার আইএসএলের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। সেই ম‍্যাচে নামার আগে মুম্বই ম‍্যাচে জয় নিয়ে আশাবাদী প্রীতম কোটাল।

এদিন প্রীতম বলেন, “আইএসএলে খেলার আগে আমাদের লক্ষ‍্য ছিল দুটো। এক হল আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়া এবং দুই এ এফ সি চ‍্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পাওয়া। এ এফ সি চ‍্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছি। আমরা তা করে দেখাব। মুম্বই সিটি এফসি ম‍্যাচে জয়ের ব‍্যাপারে আত্মবিশ্বাসী। ”

আরেক ফুটবলার মনবীর সিং বলেন,” রবিবারের ম‍্যাচ আমাদের কাছে ফাইনাল ম‍্যাচ। যেটা জিততে পারলে আমরা এশিয়ার সেরা লিগে খেলার সুযোগ পাব। ফলে মুম্বই ম‍‍্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছি না আমরা।”

আরও পড়ুন:পিচ নিয়ে সমালোচকদের জবাব অশ্বিনের

Advt

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...