Wednesday, April 1, 2026

সারা বিশ্বে ৩৬ কোটিরও বেশি টিকার ডোজ পাঠিয়েছে ভারত, জানাল বিদেশমন্ত্রক

Date:

Share post:

বিভিন্ন দেশে ৩৬ কোটিরও বেশি টিকার ডোজ পাঠিয়েছে ভারত, জানাল বিদেশ মন্ত্রক। তার মধ্যে সাড়ে ৬৭ লক্ষ ডোজ বিনামূল্যে এবং বাণিজ্যিক ভাবে দেওয়া হয়েছে ২৯৪.৪৪ লক্ষ ডোজ। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী দিনেও টিকা সরবরাহ চালু থাকবে। তবে দেশের চাহিদার বিষয়টি মাথায় রেখেই পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই দু’টি সংস্থার টিকা— কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ব্যবহার করা হচ্ছে। তৃতীয় টিকা হিসাবে ছাড়পত্র পেতে চলেছে রুশ টিকা স্পুটনিক ভি। বিশ্ববাজারে ভারতের দুই টিকার চাহিদাও বাড়তে শুরু করেছে। সেই কারণেই বাণিজ্যিক ভাবে টিকার ডোজ পাঠানো শুরু করেছে ভারত।

আরও পড়ুন- বাংলা সহ ৫ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট আজ ঘোষণা করবে কমিশন
এর আগে বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, মলদ্বীপ, মরিশাস, সিসিলি, শ্রীলঙ্কা, বাহরাইন, ওমান-সহ বেশ কয়েকটি দেশে বিনামূল্য টিকা পাঠিয়েছে নয়াদিল্লি। বাণিজ্যিক ভাবে টিকার ডোজ পাঠানো হয়েছে ব্রাজিল, মরক্কো, মিশর, আলজিরিয়া, দক্ষিণ আফ্রিকা, কুয়েত এবং সংযুক্ত আরব আমিশাহিকে।
বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই কোভ্যাক্সিন টিকার ২ কোটি ডোজ পাঠানোর জন্য ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। মার্চের মধ্যেই এই টিকা সরবরাহ করতে চায় সংস্থা।

Related articles

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...