Monday, April 6, 2026

আজ থেকে ৬০ বছর বা তার বেশি বয়স্করা করোনা ভ্যাকসিন পাবেন

Date:

Share post:

আজ থেকে ষাটোর্ধ্বদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হল। সারা দেশের পাশাপাশি  এ রাজ্যেও শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিন দেওয়া। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু ৬০ বা তার বেশি বয়স্করাই নয়, সেইসঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও দেওয়া হবে ভ্যাকসিন। প্রথমে স্বাস্থ্যকর্মী। তারপর পুলিশকর্মী। এবার প্রবীণ-প্রবীণাদের। সেই অর্থে এদিন তৃতীয় দফার ভ্যাকসিনেশন শুরু হল। তবে এক্ষেত্রে কিছু শর্তাবলী আছে। কোমর্বিডিটির প্রমাণ হিসেবে  দিতে হবে চিকিত্‍সকের সার্টিফিকেট। কোন কোন অসুস্থতাকে কোমর্বিডিটি হিসেবে ধরা হবে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে সরকার। সেইসব শর্ত পূরণের পরেই দেওয়া হবে ভ্যাকসিন।

 

কীভাবে নিতে পারবেন ভ্যাকসিন? দেখে নেওয়া যাক এক নজরে :

১. নাম নথিভুক্ত করতে হবে কো-উইন অ্যাপে।

২ সোমবার বেলা ১২ টা থেকে কো-উইন অ্যাপ খুলে যাবে এ রাজ্যে।

৩ তারপর আধার কার্ড ও অন্যান্য বিবরণ দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

৪. বেছে নেওয়া যাবে বাড়ির কাছাকাছি পছন্দমতো  ভ্যাক্সিন ও ভ্যাকসিনেশন সেন্টার।

৫. যাঁরা দুপুর ৩টের মধ্যে নাম নথিভুক্ত করবেন, তাঁদেরকে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে পরের দিন।

৬. সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেওয়া যাবে নাম নথিভুক্ত করার দিনই।

৭. যে নথি ব্যবহার করে নাম নথিভুক্ত করা হবে, সেই সমস্ত নথি নিয়ে যেতে হবে হাসপাতালে।

৮. হাসপাতালে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়া যাবে।

৯. সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার।

Advt

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...