Saturday, April 18, 2026

মাসের শুরুতেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের

Date:

Share post:

চিন্তা বাড়ল সাধারণ মানুষের। মাত্র চার দিনের মধ্যে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। রবিবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারর দাম বাড়ল ২৫ টাকা। যা কার্যকর হয়েছে পয়লা মার্চ থেকে। সোমবার কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। এর আগে ২৫ ফেব্রুয়ারি ২৫ টাকা বেড়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হয়েছিল ৮২০ টাকা ৫০ পয়সা। রান্নার গ্যাসের পাশপাশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে আজ থেকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৬৮১ টাকা ৫০ পয়সা।

 

আরও পড়ুন-মালদা, মুর্শিদাবাদের একটা আসনও পীরজাদাদের ছাড়ব না: অধীর চৌধুরী

ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মোট ২২৫ টাকা বাড়ল সিলিন্ডারের দর। ডিসেম্বরে দু’দফায় ১০০ টাকা। ফেব্রুয়ারিতে তিন দফায় ১০০ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির ঘোষণা, আজ থেকে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮৪৫.৫০ টাকা। হোটেল, রেস্তরাঁয় ব্যবহারের ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর ৯৭.৫০ টাকা বেড়ে হচ্ছে ১৬৮১.৫০ টাকা। এ বারও ভর্তুকির অঙ্ক জানায়নি তারা। এ দিকে রবিবারই কেন্দ্রীয় তেল সচিব দাবি করেছেন, উজ্জ্বলা যোজনায় আরও এক কোটি গরিব পরিবারকে দু’বছরে নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ দিতে চায় কেন্দ্র।

Advt

Related articles

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...