Sunday, May 31, 2026

এবার থেকে মাদ্রাসায় পড়ানো হবে বেদ-গীতা-রামায়ণ, কী বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

Share post:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে বেদ-গীতা-রামায়ণ পড়ানো হবে মাদ্রাসায়। জাতীয় শিক্ষা নীতির আওতায় এটি দেশের শতাধিক মাদ্রাসায় প্রাচীন ভারতীয় ঐতিহ্য সম্পর্কিত পাঠ্যক্রম কার্যকর করবে। এবার মাদ্রাসার পাঠক্রমে প্রাচীন ভারতের জ্ঞান-ঐতিহ্য-সংস্কৃতি চর্চার প্রস্তাব দেওয়া হল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। শিক্ষা মন্ত্রকের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান NIOS তৃতীয়,পঞ্চম এবং অষ্টম শ্রেণীর প্রাথমিক কোর্স শুরু করবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS)-এর নতুন এই প্রস্তাবে এবার থেকে মাদ্রাসাতেও পড়ানো হবে বেদ, গীতা, রামায়ণ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-এর চেয়ারম্যান সরোজ শর্মা বলেছেন যে, প্রাথমিক ভাবে ১০০ মাদ্রাসায় (100 madrasas) এগুলি পড়ানো শুরু করা হবে। পরবর্তীতে ৫০০ মাদ্রাসায় তা চালু করা হবে। প্রসঙ্গত, ভারতীয় শিক্ষা মন্ত্রকের অধীনে একটি স্বাধীন শিক্ষা সংস্থা হল এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS)।

আরও পড়ুন-করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার অল্প সময়ের মধ্যেই মৃত্যু একজনের

NIOS-এর নতুন প্রস্তাবে ১৫টি নতুন কোর্সের কথা বলা হয়েছে। যার মধ্যে রয়েছে, বেদ, যোগ, বিজ্ঞান, বৃত্তিমূলক কোর্স, সংস্কৃত ভাষা, রামায়ণ, ভগবদ গীতা, পাণিনী প্রবর্তিত মহেশ্বর সূত্র। এই কোর্সগুলি প্রাথমিক শিক্ষার তৃতীয়, পঞ্চম এবং অষ্টম শ্রেণির সমতুল্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক মঙ্গলবার নয়ডায় NIOS-এর জাতীয় সদর দফতর স্টাডি মেটেরিয়াল প্রকাশ করেছেন।

এদিন রমেশ পোখরিয়াল বলে, “ভারত সনাতন জ্ঞানের ভাণ্ডার। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের দিকে নজর দিলে দেখা যাবে ভারত বিশ্বকে কী দিয়েছে। আমাদের প্রাচীন ব্যবস্থাটি এতই শক্তিশালী হয়েছে যে এর শক্তির ভিত্তিতে আমরা আরও একটি সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে যেতে পারি।” তিনি আরও বলেন, “আমরা কেবল মাদ্রাসায় এই পরিস্থিতি বাস্তবায়ন করব না, পাশাপাশি বিশ্ব সমাজও এর সুবিধা পাবে তা নিশ্চিত করব।”

Advt

Related articles

উপস্থিত মাত্র ২০ বিধায়ক! কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...