Saturday, June 20, 2026

তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপের বাড়িতে আয়কর আধিকারিকদের হানা

Date:

Share post:

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Bollywood actress Taapsee Pannu) এবং পরিচালক অনুরাগ কাশ্যপের (director anurag kashyap)বাড়িতে ও অফিসে আয়কর হানা(incometax raid)।  বুধবার সকালে হঠাৎই  তাপসী ও অনুরাগের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালাতে আসেন  আয়কর দফতরের আধিকারিকরা।  অনুরাগ কশ্যপের প্রযোজনায় তৈরি ফ্যান্টম ফিল্মস প্রযোজনা সংস্থার জন্য এই তল্লাশি  বলে জানা গিয়েছে। আগামী কয়েকদিনে মুম্বইয়ের আরও প্রায় ২০ জন হাই প্রোফাইল সেলেবের বাড়িতে আয়কর অফিসাররা হানা দেবেন, এমনই খবর রয়েছে। আয়কর ফাঁকি দেওয়ার জন্যই এইসব জায়গায় হানা দিয়েছে আয়কর দফতর।

 

তবে শুধু তাপসী ও অনুরাগ নন, (Anurag Kashyap)  পরিচালক বিকাশ বহেল (vikash bohel) ও মধু বর্মা মন্টেনার বাড়িতেও গিয়ে হাজির হন আয়কর আধিকারিকরা। অনুরাগ কশ্যপের প্রযোজনায় তৈরি ফ্যান্টম ফিল্মস প্রযোজনা সংস্থার জন্য এই তল্লাশি বলে জানা গিয়েছে। ছবির প্রযোজনা ও বাংলা, হিন্দি, তেলুগু ভাষায় ছবির ডিসট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন মধু। ২০০৮ সালে আমির খানের সুপার ডুপার হিট ছবি ‘গজনী’র সহ-প্রযোজকও ছিলেন মধু বর্মা মন্টেনা। এছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে। অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবার স্বামী ছিলেন মন্টেনা। তাঁদের ফ্য়ানটম ফিল্মসেও তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে।

Advt

 

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...