Wednesday, March 18, 2026

তৃণমূল-বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে কমিশনে বাম-কংগ্ৰেস-আইএসএফ

Date:

Share post:

নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। তবে সেই নিয়ম মানছে না রাজ্যের শাসক দল তৃণমূল(TMC) ও বিজেপি(BJP)। সম্প্রতি এমনই অভিযোগ তুলে একযোগে নির্বাচন কমিশনের(election commission) কাছে অভিযোগ জানিয়ে এলো বাম(left), কংগ্রেস(Congress) এবং আইএসএফ(ISF)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে নিজেদের অভিযোগ জানানোর পর সাংবাদিক বৈঠক করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিন দলের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাম নেতা রবীন দেব জানান, নির্বাচন ঘোষণার পর থেকে লাগাতার আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে চলেছে বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূল। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তোলেন তিনি। বলেন যে বাম ও আইএসএফ সমর্থকরা ব্রিগেডে এসেছিলেন তাদের বেছে বেছে চিহ্নিত করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও মারধর করা হচ্ছে। প্রশাসনকে দলীয়করণ করারও অভিযোগ তোলা হয় জোটের পক্ষ থেকে। পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন আইএসএফের প্রতিনিধি আব্দুল মালেফ জানান, ‘বেছে বেছে আমাদের দলীয় কর্মীকে চিহ্নিত করা হচ্ছে যারা ব্রিগেড সমাবেশে গিয়েছিলে। ব্রিগেড সমাবেশের ফুটেজ জোগাড় করে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। এবং সেই সমস্ত ব্যক্তিদের বাড়ির পাশে গুলি বোমা বন্দুক রেখে পুলিশকে ফোন করে গ্রেফতার করানো হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্রের বিরোধিতা করেই আজকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি আমরা’।

আরও পড়ুন:বড় ধাক্কা শেয়ারবাজারে, ৫৯৮ পয়েন্ট নামল সেনসেক্স

উল্লেখ্য, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ ও হিংসার অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে বামেদের তরফে উপস্থিত ছিলেন প্রবীর দেব(সিপিআই), প্রদ্যুৎ নাথ(ফরওয়ার্ড ব্লক), সুখেন্দু পানিগ্রাহী ও রবিন দেব (সিপিআইএম)। পাশাপাশি কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়। এবং আইএসএফের তরফে আব্দুল মালেফ ও তাপস চক্রবর্তী।

Advt

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...