Monday, April 6, 2026

‘বেবি বাম্প’ শেয়ার করে সুখবর দিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল

Date:

Share post:

মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। স্যোশাল মিডিয়ায় নিজের “বেবি বাম্প”এর একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। এরপর স্বামী শিলাদিত্যকে ট্যাগ করে আবারও ট্যুইটে লিখেছেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্ব্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’।

বৃহস্পতিবার সকাল সকাল ট্যুইটরে মা হওয়ার সুংবাদ দেন শ্রেয়া। সেইসঙ্গে হালকা নীল-সবুজ রংয়ের পোশাক পড়ে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের একটি ছবিও পোস্ট করেন তিনি। ছবি তিনি যত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন। গায়িকা তাঁর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই দ্রুত সেটি ভাইরাল হয়ে যায়। ১০ মিনিটের মধ্যে দেড় হাজারের মানুষের কাছে সেটি পৌঁছে যায়।  ট্যুইটর মারফত তাঁর অনুরাগীও ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

Advt

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...