Tuesday, June 9, 2026

চলে গেলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী রথীন্দ্র নারায়ণ বসু

Date:

Share post:

প্রয়াত হলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী রথীন্দ্র নারায়ণ বসু । আজ ভোর ৫টা ৪০মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন বার্দ্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিখ্যাত এই কৃষিবিদ।

১৯৬২ সাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন ডঃ রথীন্দ্র নারায়ণ বসু। শিক্ষকতার পাশাপাশি  সেখান থেকে কৃষিবিষয়ক একাধিক গবেষণা ও জ্ঞান অর্জনের পর কৃষি অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও নিযুক্ত করা হয় তাঁকে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। অবসর গ্রহণের পরও তাঁর শিক্ষার্থীদের সহযোগীতায় আন্তর্জাতিক জার্নালে দুটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেন ডঃ বসু। কৃষিক্ষেত্রে ‘বীজ’-ই ছিল তাঁর গবেষণার মূল বিষয়। গবেষণামূলক এই প্রবন্ধে শতাধিকেরও বেশি শস্যের ‘বীজ’ সম্পর্কিত ক্ষেত্রটি তুলে ধরা রয়েছে। ১৯৭৮ সাল থেকে অক্লান্ত গবেষণা চালিয়ে এই গবেষণা পত্রটি প্রকাশ করেন তিনি। কৃষিক্ষেত্রে হাইড্রেশন- হাইড্রাইডেশন প্রক্রিয়ায় শুকনো বীজ সংরক্ষণের বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়। কৃষিক্ষেত্রে শস্যের বীজ সংক্রান্ত বিষয়টি কীভাবে আরও উন্নত উপায়ে ব্যবহার করা যায় ও সেই বিষয়ে প্রগতিশীল ভাবনা নিয়ে দীর্ঘদিন গবেষণা চালান বিখ্যাত এই কৃষিবিদ। প্রফেসর বসু গাণিতিক-পরিসংখ্যানগত পদ্ধতির মাধ্যমে বীজের শক্তির পরিমাণ নির্ধারণের প্রস্তাবও পেশ করেন।

Advt

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...