Wednesday, June 24, 2026

সংসদে আস্থা ভোটে জিতে পদ বাঁচালেন ইমরান খান

Date:

Share post:

পাকিস্তানে (Pakistan) তাঁর সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ এবং বিরোধীদের লাগাতার প্রতিবাদের মধ্যে অবশেষে সংসদের আস্থা ভোটে জিতে কুর্সি ধরে রাখলেন প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan)। শনিবার পাক পার্লামেন্টে ৩৪২ সদস্যের নিম্নকক্ষে ১৭৮ ভোটে জেতেন ইমরান খান। রাষ্ট্রপতি আরিফ আলভির নেতৃত্বে এই আস্থা ভোটে জেতেন ইমরান। সরকার টিঁকিয়ে রাখার জন্য প্রয়োজন ছিল ১৭২টি ভোট। মাত্র ছটি ভোট বেশি পেয়ে প্রধানমন্ত্রীর কুর্সি ও সরকারের পতন বাঁচালেন ইমরান। যদিও বিরোধীরা এদিনের আস্থা ভোট বয়কট করেন। সেনেট ভোটে অর্থমন্ত্রীর হারের পর ইমরানের সরকার ফেলতে মরিয়া হয়ে ওঠে বিরোধীরা। কিন্তু শেষ মুহূর্তে বিরোধীদের প্রচেষ্টা ব্যর্থ হল।

বর্তমানে পাকিস্তানের সংসদের নিম্নকক্ষে ১৮০ জন সদস্য রয়েছে সরকারপক্ষের। কয়েকদিন আগে একজন সদস্য ইস্তফা দেন। অন্যদিকে, বিরোধীদের সংখ্যা ১৬০। সংখ্যার হিসেবে ইমরানের জয় প্রত্যাশিতই ছিল।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...