Wednesday, June 24, 2026

বাসে উঠলে বমি পায়! জেনে নিন কয়েকটা ঘরোয়া টোটকা

Date:

Share post:

বাসে বা গাড়িতে উঠলেই কী আপনার বমি বমি লাগে? অবশ্য ভাববেন না এই তালিকায় শুধু আপনি রয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে, এই সমস্যায় কমবেশী প্রায় ৪০ শতাংশ মানুষ ভোগেন। আবার অনেকেরই মাইগ্রেন, মাথাব্যাথা বা অনেক অনান্য কারণে বমির প্রবণতা দেখা যায়। তবে সমস্যা যখন আছে, তখন তার উপায়ও রয়েছে।  মাত্র ৪ টি ঘরোয়া টোটকা  মেনে চললেই বমি ভাব দূর করা যেতে পারে। খুব সহজেই এই চারটি টোটকা আপনি জোগাড় করতে পারেন। কিন্তু কীভাবে ব্যবহার করবেন?

১. বাসে বা গাড়িতে উঠেই গোটা জিরে বা জিরে গুড়ো মুখে দিয়ে চিবোতে থাকুন। তাহলেই দেখবেন বমি ভাব কেটে গেছে। কারণ জিরে বমি ভাব দূর করতে সক্ষম।

২. বাসে বা গাড়িতে ওঠার আগে এক টুকরো লেবু বা কমলালেবুর খোসা রাখুন। যখন বমি পাবে, তখনই লেবুর গন্ধ শুঁকতে থাকুন। এতে বমি ভাব অনেকটাই দূর হবে। পাশাপাশি বাড়ি থেকে বেড়নোর আগেই এক কাপ জলে হাফ লেবুর রস এবং লবণ মিশিয়ে খান। উপকার পাবেন।

৩.  এছাড়াও এক চামচ আদা, এক চামচ লেবুর রস এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে খেয়ে দেখুন উপকার পাবেন। কারণ আদা হজমের সমস্যা কমায়।

৪. বাসে বা গাড়িতে বমি পেলে ১/২ টি লবঙ্গ খেয়ে দেখতে পারেন এতে বমি ভাব দূর হতে পারে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...