Wednesday, June 24, 2026

বাগডোগরা পৌঁছেই রবিবারের কর্মসূচি জানালেন স্বয়ং মমতা

Date:

Share post:

শিলিগুড়ি পৌঁছেই রবিবারের কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শনিবার বিকেলে বাগডোগরা (Bagdogra) বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী জানান, কয়েকদিনের মধ্যে রান্নার গ্যাসের দাম ৯২৫ টাকা হয়ে গিয়েছে। এই অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার শিলিগুড়ির (Siliguri) দার্জিলিং (Darjeeling) মোড় থেকে ভেনাস মোড় অবধি মিছিল করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, বেলা ১টা নাগাদ দার্জিলিং মোড়ে সকলকে জমায়েত হতে বলা হয়েছে। তিনিও সেখানেই পৌঁছবেন। তারপরে মমতার নেতৃত্বে মিছিল হিলকার্ট রোড দিয়ে প্রায় ৪ কিলোমিটার অতিক্রম করে পৌঁছবে ভেনাস মোড় তথা হাসমি চকে।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে শিলিগুড়ি পৌঁছন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রও (Omprakash Mishra)। দলের শিলিগুড়ির নেতাদের একাংশের তাঁকে নিয়ে ক্ষোভের বিষয়টি স্বীকার করেন ওমপ্রকাশ। বলেন, নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা অনেকদিনের বন্ধু বলেই কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন- মোদির জনসভা, রবিবারের ব্রিগেডকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...