Friday, April 10, 2026

“এক ছোবলেই ছবি”- ফিল্মি ডায়লগে ব্রিগেড মাতালেন মিঠুন

Date:

Share post:

জল্পনা ছিলই। আর তা যে সত্যি হচ্ছে তা বোঝা গিয়েছিল রবিবাসরীয় সকালে উত্তর কলকাতার বাড়ি থেকে নিখাদ বাঙালি পোশাক ধুতি-পাঞ্জাবিতে সেজে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেওয়ায়। ব্রিগেডে পৌঁছে বিজেপিতে যোগ দেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর মঞ্চে ভাষণ দিতে গিয়ে একেবারে চেনা ছন্দে পাওয়া গেল তাঁকে। তাঁর জনপ্রিয় দুটি ছবির ডায়লগ “মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে” আর “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো; এক ছোবলে ছবি”- তেই ব্রিগেড মাতালেন মিঠুন।

এদিন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya), দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায়ের (Mukul Roy) উপস্থিতিতে বিজেপিতে (Bjp)যোগ দেন মিঠুন চক্রবর্তী। সভায় বক্তব্য রাখতে উঠে মিঠুন বলেন, এদিনটা তাঁর কাছে স্বপ্নের মতো। উত্তর কলকাতায় যে বাড়িটাই তিনি থাকতেন তার ঠিকানা ভালো করে চেনা যেত না বলে জানান বলিউডের সুপারস্টার। তিনি বলেন, কানা গলি থেকে উঠে এসে এই মঞ্চে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য রাখার কথা সেখানে বলতে সুযোগ পাওয়া তাঁর কাছে স্বপ্নের মতো।

এর পরেই জনতার দাবি বুঝে নিজের ছবি “MLA ফাটাকেষ্ট”-র ডায়লগ বলেন মিঠুন- “মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে”। তবে একই সঙ্গে এবার নির্বাচনের জন্য নতুন স্লোগান বেঁধে দেন তিনি। সেটাও তাঁর আরেক জনপ্রিয় ছবির ডায়লগ “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো; এক ছোবলেই ছবি”।

মিঠুন চক্রবর্তী বলেন, “আমি গর্বিত আমি বাঙালি”। আর সেই কারণে বাঙালির অধিকারের জন্য তিনি লড়াই করবেন বলেও জানান মহাগুরু।

Advt

Related articles

বাদ পড়া ৯০ লক্ষের মধ্যে ৬০ লক্ষই হিন্দু! বিজেপি-নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ মমতার

”SIR-এ ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান”- শুক্রবার...

নাম বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কি, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের 

বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনের (ECI)উদ্দেশ্য প্রণোদিত এসআইআরের (SIR)পর বাংলায় প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রতিবাদে...

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...