Wednesday, March 25, 2026

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে না ভারতীকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

স্বস্তিতে প্রাক্তন আইপিএস (IPS) অফিসার তথা বিজেপির (BJP) প্রার্থী ভারতী ঘোষ (Bharat Ghosh)। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভারতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরই দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হন প্রাক্তন আইপিএস অফিসার। রাজ্য পুলিশের গ্রেফতারির নির্দেশের স্টে অর্ডার পাওয়ার জন্যই তিনি সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন। মঙ্গলবার এই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নিদেশ দেয়।

আরও পড়ুন-পাখির চোখ নির্বাচন: ‘দিদি’র মোকাবিলায় ‘মোটাভাই’ হলেন ‘মোদিদাদা’

২০১৯-এর লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থী ছিলেন ভারতী ঘোষ। ওই বছরের ১২ মে তাঁর বিরুদ্ধে কেশপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় ভারতীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ভারতী ঘোষের অভিযোগ, ২০১৯-এর ১৯ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। তাঁর আর অভিযোগ তাঁকে হয়রানি করতে FIR-গুলিকে গোপন রাখা হয়েছিল।

প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরপর ভারতী ঘোষের আইনজীবী সমীর কুমার গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আবেদন জানান সুপ্রিম কোর্টে। সোমবার মামলাটি গ্রহণ করেছিল বিচারপতি ইউইউ ললিত এবং কেএম জোসেফের ডিভিশন বেঞ্চ। শুনানির দিন স্থির হয় মঙ্গলবার। এদিন সকালে সুপ্রিম কোর্ট, নির্দেশে জানিয়ে দেয় ভারতী ঘোষকে এখনও গ্রেফতার করা যাবে না। বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবত থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে এবার ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী।

Advt

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...