Tuesday, March 24, 2026

নন্দীগ্রামে পড়ে গিয়ে পায়ে তীব্র চোট মমতার, চক্রান্ত করে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলনেত্রীর

Date:

Share post:

প্রচারে গিয়ে নন্দীগ্রামে আহত তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। চক্রান্ত করে ধাক্কা মারা হয়েছে তাঁকে। ছিলেন না স্থানীয় পুলিশ আধিকারিকরা- অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তীব্র যন্ত্রণা নিয়ে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। বুধবার, নন্দীগ্রামে (Nandigram) থাকার কথা ছিল তাঁর।

এদিন, রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় ধাক্কা মেরে তাঁকে চার-পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর মাথায়, গলায় এবং পায়ে চোট লাগে।

তৃণমূল নেত্রী জানান, ওই জায়গায় প্রচণ্ড ভিড় ছিল।  4-5জন ছেলে তাঁকে হঠাৎ ধাক্কা মারে বলে অভিযোগ। সেই সময় আশপাশের পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক ছিলেন না। তৃণমূলনেত্রীর দাবি, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে।

মাঝপথে গাড়ি থামিয়ে তাঁর পায়ে বরফ দেওয়া হয়। কিন্তু ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত গাড়ির সামনের সিট থেকে সরিয়ে তাঁকে পিছনের সিটে শুইয়ে দেয় নিরাপত্তা রক্ষীরা। গাড়ি করে কলকাতায় ফিরে আসছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি এসএসকেএম-এ নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ, নন্দীগ্রামে তৃণমূলনেত্রী থাকার ফলে যাঁদের অসুবিধা হচ্ছে, সেই বিরোধীরা এই কাজ ঘটিয়েছে।

আরও পড়ুন- বাকি আসনের প্রার্থী তালিকা ঘোষণা বামেদের

Advt

 

Related articles

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...