Tuesday, June 16, 2026

মমতার আহত হওয়ার ছবি প্রকাশ, নন্দীগ্রামে বিশেষ পর্যবেক্ষক, কমিশনে দাবি বিজেপির

Date:

Share post:

নন্দীগ্রামের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানালো বিজেপি৷ একইসঙ্গে দাবি জানানো হয়েছে, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার ভিডিও ফুটেজ দ্রুত প্রকাশ্যে আনতে হবে৷

শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) সদর দফতরে যান রেলমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে বিজেপির (BJP) উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল৷ ৩ জন নির্বাচন কমিশনারের সঙ্গেই দেখা করেন বিজেপির প্রতিনিধিরা। নন্দীগ্রামের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগের পাশাপাশি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার ভিডিও ফুটেজ দ্রুত প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছে বিজেপি প্রতিনিধিরা৷ প্রতিনিধিদলে ছিলেন পীযূষ গোয়েল, ভূপেন্দ্র যাদব, সম্বিত পাত্র, স্বপন দাশগুপ্ত-সহ মোট ৮ জন৷

প্রতিনিধি দলের তরফে ভূপেন্দ্র যাদব বলেছেন, “নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার সময়কার ফুটেজ কমিশনের কাছে থাকা উচিত। ওই সময় তিনি মনোনয়ন পেশ করে ফেলেছেন। ফলে তাঁর সঙ্গে কমিশনের ভিডিওগ্রাফার থাকা উচিত। সেই ফুটেজ প্রকাশ্যে আনুক কমিশন।” নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট নিয়ে নির্বাচনী উত্তেজনা দেখা দিয়েছে৷ তাই সেখানে “বিশেষ পর্যবেক্ষক” নিয়োগের দাবিও জানিয়েছেন স্বপনবাবুরা।

কমিশনের কাছে পীযূষ গোয়েলের নেতৃত্বাধীন বিজেপি প্রতিনিধিরা অভিযোগ করেছেন, রাজ্যের বিভিন্ন পুরসভায় প্রশাসক হিসাবে রয়েছেন তৃণমূল নেতারা। বিজেপিকে প্রচারের জন্য ব্যানার, হোর্ডিং লাগানোর অনুমতি দিচ্ছেন না তাঁরা। এর ফলে তৃণমূল একতরফা প্রচার চালাচ্ছে পুর এলাকাগুলিতে। এই বৈষম্য থাকা অন্যায়৷ নির্বাচনী প্রচার বিধি লঙ্ঘন করা হচ্ছে৷ রাজ্য সরকার নিযুক্ত প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন স্বপন দাশগুপ্তরা।

আরও পড়ুন- ‘বিজেপিকে ভোট দেবেন না’, বাংলায় এসে কৃষকদের কাছে আর্জি কিষাণ মোর্চার

Advt

Related articles

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...