Saturday, April 4, 2026

সংবিধান লঙ্ঘিত হয়েছে, স্বপন দাশগুপ্তের সাংসদপদ খারিজ হোক, টুইটে দাবি মহুয়া মৈত্রের

Date:

Share post:

প্রায় ফেঁসেই গিয়েছেন তারকেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী সাংসদ স্বপন দাশগুপ্ত ৷ এখন যা পরিস্থিতি, তাতে ভোটে দাঁড়ালেই তাঁর সাংসদ পদ খারিজ হতে চলেছে৷

বিষয়টি সামনে এনেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ এই তৃণমূল সাংসদ এক টুইটে স্বপন দাশগুপ্তের (Swapan Dasgupta) সাংসদপদ বাতিলের দাবি তুলেছেন৷
মহুয়া মৈত্র (Mahua Moitra) দাবি করেছেন, সংবিধানের দশম তফসিল অনুযায়ী, স্বপনবাবু ভোটে দাঁড়াতে পারেন না। কারণ, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য, সাংসদ হিসেবে শপথ নেওয়ার ৬ মাস পর কোনও রাজনৈতিক দলে যোগ দিলে সঙ্গে সঙ্গে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়।
মহুয়া মৈত্র সোমবার রাতে এক টুইটে লিখেছেন, “বঙ্গ-ভোটে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী। সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য শপথগ্রহণ করার ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। স্বপনবাবু শপথ নিয়েছিলেন ২০১৬-র এপ্রিলে। এখনও তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বিজেপি-তে যোগ দেওয়ার জন্য এখনই তাঁর সদস্যপদ বাতিল করতে হবে”।

আরও পড়ুন : সাক্ষাতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা! দলত্যাগী নেতার দিকে ফিরেও তাকালেন না মমতা

তবে এ বিষয়ে স্বপন দাশগুপ্ত সরাসরি কিছুই বলেননি৷ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘এখন ভোটের কাজে ব্যস্ত রয়েছি। মহুয়া মৈত্র ঠিক কী লিখেছে জানিনা৷
সময়মতো যা বলার বলবো”৷

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...