Saturday, March 14, 2026

কোটি কোটি টাকা দিয়ে তারকা কিনেছে BJP! শ্রীলেখার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কের ঝড়

Date:

Share post:

বামপন্থী শ্রীলেখা মিত্র সোমবার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন তারকা দলে পেতে বিজেপি ৭ কোটি টাকা দিয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। উল্টোদিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রিমঝিম মিত্র বলেছেন, ‘অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিতে না পারলে, শ্রীলেখার বিরুদ্ধে বিজেপি আইনি পথে হাঁটব।’

এদিন অভিনেত্রী শ্রীলেখা ফেসবুকে লিখেছেন, তিনি জানতে পেরেছেন, কোনও এক তারকাকে দলে নেওয়ার জন্য নাকি বিজেপি-র তরফে ৭ কোটি টাকা দেওয়া হয়েছে। অভিনেত্রী এই পোস্টে অনেকেই নানারকম মন্তব্য করেছেন। সেখানেই বিজেপি নেত্রী রিমঝিম এসে প্রশ্ন করেন, ‘কাকে’?
কিন্তু সেই প্রশ্নের উত্তর শ্রীলেখা দেননি। শ্রীলেখা এর পরে রিমঝিমের উদ্দেশে লেখেন, প্রমাণ-সহ নামটি তিনি জানাবেন। তাতেই রিমঝিম হুঁশিয়ারি দেন, নাম এবং প্রমাণ দেখাতে না পারলে দল আইনের পথে হাঁটবে।

আরও পড়ুন : সাক্ষাতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা! দলত্যাগী নেতার দিকে ফিরেও তাকালেন না মমতা

শ্রীলেখা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”আগে ওরা আইনি পদক্ষেপ নিক, তার পরে প্রমাণ দেওয়ার কথা ভাবব।’’ তাঁর দাবি, বিষয়টি কানে এসেছে বলেই, তিনি লিখেছেন। কারও নাম করেননি।

ফেসবুকে শ্রীলেখার পোস্টের তলায় রিমঝিম লিখেছেন, শ্রীলেখা তাঁর বড় দিদির মতো। তাই তিনি নাম জানতে চেয়েছেন। সে প্রসঙ্গে শ্রীলেখার মন্তব্য, ‘‘কেউ কারও বড় দিদিকে এ ভাবে প্রকাশ্যে আইনি পদক্ষেপের হুমকি দেয় না।’’

Advt

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...