Friday, June 12, 2026

দেশে ফের করোনার ঢেউ, মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজই বৈঠকে প্রধানমন্ত্রী

Date:

Share post:

দেশে করোনা নতুন করে ছড়িয়ে পড়ায় ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১২টা থেকে ওই বৈঠক শুরু হবে। বাড়তে থাকা করোনা সংক্রমণ ও টিকাকরণ নিয়ে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

পরিসংখ্যান বলছে, দেশে গত ছ’দিনে দৈনিক সংক্রমণ ২০ হাজারের উপরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-আক্রান্ত হয়েছেন ২৪,৪৯২ জন। তার মধ্যে ১৫ হাজারের বেশি মহারাষ্ট্রেই।মধ্যপ্রদেশের পরিস্থিতিও উদ্বেগজনক। সংক্রমণ বাড়ছে গুজরাটে। নতুন করে সংক্রমণ ছড়ানোর খবর এসেছে কেরল-তামিলনাড়ুর মতো দক্ষিণের রাজ্য থেকেও ।সব মিলিয়ে এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...