Friday, June 12, 2026

এক সপ্তাহেই মোহভঙ্গ! বিজেপি ছেড়ে তৃণমূলে “ঘর ওয়াপাসি” প্রাক্তন মন্ত্রীর

Date:

Share post:

এখনও সপ্তাহ ঘোরেনি। বিজেপিতে (BJP) যোগ দেওয়ার মাত্র ৬ দিনের মধ্যে মোহভঙ্গ। নিজের ঘর তৃণমূলে (TMC) ফিরতে মরিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা (Bachu Hansda)। টিকিট না পাওয়ার অজুহাতে গেরুয়া শিবিরে নাম লিখিয়ে ছিলেন। এবার যোগ্য সম্মান না পাওয়ার ফিরিস্তি দিয়ে ফের তৃণমূলের পথে বাচ্চু হাঁসদা।

বিজেপি সম্পর্কে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদার মূল্যায়ন, “বিজেপিতে যোগদান করার পর যোগ্য সম্মান ও মর্যাদা পাইনি। এমনকি যোগদানের ৬ দিন পেরিয়ে গেলেও জেলা নেতৃতত্বের কেউ যোগাযোগ করেনি।”

জানা গিয়েছে আজ, বুধবার তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি গৌতম দাস ও রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের হাত ধরেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করতে চলেছেন বাচ্চু হাঁসদা। ইতিমধ্যেই তৃণমূলের জেলা সভাপতি-সহ অন্যান্য জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বাচ্চু হাঁসদা।

গত ১০ মার্চ হেস্টিংসে বিজেপির নির্বাচনী দফতরে গিয়ে গেরিয়া শিবিরে যোগদান করেন বাচ্চু হাঁসদা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়ের হাত থেকে বিজেপির দলীয় পতাকা নেন বাচ্চুবাবু। এবারে তপন বিধানসভা থেকে তৃণমূলের টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যোগ দিয়েছিলেন বিজেপিতে।

এদিকে বিজেপিতে যোগদানের সপ্তাহ ঘুরতে চললেও কেউ কোনও খোঁজ-খবর না নেওয়ার অভিমানে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করতে চলেছেন বাচ্চু হাঁসদা।

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...