Tuesday, June 23, 2026

এখনই সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য নিয়ন্ত্রক নয়, জানাল কেন্দ্র

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য এখনই কোনও রেগুলেটর নিয়োগের পরিকল্পনা নেই কেন্দ্রের। লোকসভায় এক লিখিত প্রশ্নোত্তরে একথা সাফ জানান কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া অপব্যবহার নিয়ে বেশকিছু অভিযোগ উঠেছিল। পাশাপাশি সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ, মহিলাদের সম্মানহানি ইত্যাদি নানারকম মিথ্যাচারের অভিযোগ উঠেছিল সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে। এক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি আইন(Information and Tecnology act,2000) লাগু হবে। এই আইনে বেআইনি, মিথ্যাচার বা প্রভাবিত করা যায় এমন কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট  ৯৮৪৯ URLs/accounts/web-pages ব্লক করে দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

রবিশঙ্কর প্রসাদ এদিন আরও জানান, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি এই নজরদারি রেখে চলেছে। যখনই এই ধরণের কোনও অভিযোগ আসে বা নিজেরা এমন কোনও আপত্তিকর ও অপরাধমূলক বিষয় পায়, যেটা কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, সেটা তাঁরা নিজে থেকেই রিম্যুভ করে দেন।
তাঁর মতে, বর্তমান সরকার সংবিধানে মৌলিক অধিকারের আর্টিকেল ১৯(১) মান্যতা দিয়ে মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী। বিশেষত সন্ত্রাসবাদ, হিংসা, দ্বেষ, সাম্প্রদায়িকতা এবং মহিলাদের সম্মান নষ্ট হয় এমন কোনও বিষয় যেন কোনওভাবেই প্রাধান্য না পায় সোশ্যাল মিডিয়ায়। সেই বিষয়টি সবসময় নজর রাখা হচ্ছে।

Advt

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...