Tuesday, June 23, 2026

উত্তরপাড়ায় বিজেপির প্রবীর ঘোষালের গলার কাঁটা নির্দল কৃষ্ণা

Date:

Share post:

হুগলির (Hoogli) উত্তরপাড়া (Uttorpara) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের (Prabir Ghosal) গলার কাঁটা হয়েই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্য (Krisna Bhattacharya)। উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূল ছেড়ে বিজেপিতে (Bjp) যোগদানকারী বিধায়ক প্রবীর ঘোষালের নাম যেদিন ঘোষণা হয়েছে, সেদিন থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য-সহ আদি বিজেপি কর্মী-সমর্থকরা।

কৃষ্ণা ভট্টাচার্যের অভিযোগ, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত প্রবীর ঘোষালকে পুরোনো বিজেপির কর্মী-সমর্থক এবং স্থানীয়রা মানছেন না। প্রবীর ঘোষাল উত্তরপাড়া থেকে তৃণমূলের (Tmc) হয়ে দাঁড়ালেও জিততে পারতেন না। সেটা বুঝতে পেরে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। আর তিনি বিজেপিতে যোগ দিয়েছে। কৃষ্ণার অভিযোগ, বিভিন্ন দুর্নীতিতে প্রবীর ঘোষালের নাম জড়িয়েছে। আর সেই তাঁকে বিজেপি উত্তরপাড়ার থেকে প্রার্থী করেছে। দলকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তিনি নিজে নির্দল হয়ে দাঁড়িয়ে উত্তরপাড়া থেকে মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জিতবেন বলে আশাবাদী কৃষ্ণা ভট্টাচার্য।

আরও পড়ুন:“বিজেপি হাজার হাজার কোটি টাকার মালিক, সেই টাকা থেকে গুণ্ডা পোষে”, গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ মমতার

সোমবার, মনোনয়ন জমা দেবেন বলে এদিন জানান কৃষ্ণা ভট্টাচার্য। আর নির্দল হয়ে দাঁড়ালে পুরোনো দিনের বিজেপির কর্মী-সমর্থকরা তাঁর হয়েই লড়াই করবে বলে জানান কৃষ্ণা। উত্তরপাড়া থেকে কৃষ্ণা ভট্টাচার্য নির্দল হয়ে ভোটে লড়ার কথা ঘোষণা করায় প্রবীর ঘোষালের গলায় কাঁটার মতোই বিঁধবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advt

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...