Tuesday, March 31, 2026

চড়ছে পারদ, বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

চৈত্র মাসের গোড়াতেই তাপমাত্রার পারদ চড়ছে রাজ্যে। সকাল থেকেই আকাশে মুখ ভার। তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতার বাড়বাড়ন্তও রায়েছে। ফলে ঘেমেনেয়ে নাজেহাল নিত্যযাত্রীরা। আজ, রবিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া ও গরম হাওয়ার পরস্পরের ধাক্কায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও।তবে কলকাতায় আবহাওয়ার পরিবর্তন তেমন হবে না। এমনকি বৃষ্টির পূর্বাভাসও নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাওকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও আকাশের মুখভার থাকতে পারে সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা দার্জিলিং ও কালিম্পং ব্জ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।

Advt

 

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...