Monday, April 6, 2026

১০০ কোটির তোলাবাজির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, টালমাটাল জোট, আজই বৈঠক

Date:

Share post:

মহারাষ্ট্রে টালমাটাল জোট। এই আবহে জোটসঙ্গীরা সোমবার নিজেদের মধ্যে বৈঠক করতে চলেছেন। কিন্তু কী কারণে টালমাটাল জোট? দুর্নীতির অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে। প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলাবাজির অভিযোগ দেশমুখের বিরুদ্ধে৷ এই পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই আজকের এই বৈঠক বলে জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির বাড়ির সামনে সম্প্রতি বিস্ফোরক সমেত গাড়ি পাওয়া যায়। তারপরই বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনার তদন্তে ত্রুটির অভিযোগ তুলে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরমবীর সিংকে৷ এরপর রবিবার মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেকে একটি চিঠি লেখেন পরমবীর সিং৷ চিঠিতে তিনি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন৷ মুখ্যমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে পরমবীর লিখছেন, প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলাবাজি করেন অনিল দেশমুখ৷

আরও পড়ুন-সোপিয়ানে ভারতীয় সেনার গুলিতে খতম ৪ জঙ্গি, চিন্তার কারণ স্টিলের বুলেট

এই চিঠি প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি জোটের অন্দরেই উঠছে প্রশ্ন। জোটের এক নেতা একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মে বলেছেন, অনিল দেশমুখের বিরুদ্ধে ওঠা অভিযোগের মুখোমুখি হতে হবে তাঁকে এবং এবিষয়ে জবাব চাওয়া হতে পারে৷ এবিষয়ে এনসিপি শরদ পাওয়ারের বক্তব্য, অনিল দেশমুখের বিরুদ্ধের তদন্ত করা হতে পারে৷ পুরো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠক ডাকা হয়েছে৷

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...