Monday, June 15, 2026

অভিষেক ম্যাচেই দ্রুততম হাফ-সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড ক্রুনাল পান্ডিয়ার

Date:

Share post:

ইংল্যাান্ডের (England) বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের (ODI Series) প্রথম ম্যাচে ২৬ বলে ফিফটি করেছেন ক্রুনাল পান্ডিয়া (Mrinal Pandiya)। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ওয়ান-ডে অভিষেকে এত দ্রুত হাফ-সেঞ্চুরি (Firsted Fifty) করতে পারেননি আর কোনও ব্যাটসম্যান। বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়েছেন এই তরুণ বাঁ-হাতি অল রাউন্ডার (Left Handed All Rounder)। বিশ্ব রেকর্ড (World Record) গড়লেন তিনি।

আজ, মঙ্গলবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যাান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে ক্রুনাল পান্ডিয়ার অভিষেক (Debut) হয়েছে। ম্যাচে ৩১ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন বাঁ-হাতি অল রাউন্ডার। সাতটি মসৃণ চার ও দুটি বিশাল ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। শেষবেলায় কেএল রাহুলের সঙ্গে ১১২ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে চালকের আসনে বসান পান্ডিয়া।

অন্যদিকে, টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথম ওয়ান-ডে-তে পঞ্চাশ রানের ইনিংস খেললেন কেএল রাহুলও। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল শিখর ধাওয়ানের। আর এইসব কীর্তির মাঝেই একদিনের সিরিজে এগিয়ে গেল ক্যাপ্টেন কোহলির দল।

আরও পড়ুন- নির্বাচনের প্রস্তুতি দেখতে উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক

Advt

Related articles

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...

দিশানীর জীবনে নতুন দিশা! বাগদান সারলেন মিঠুন-কন্যা

চক্রবর্তী পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের কয়েক বছর পরে...

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...