Wednesday, June 24, 2026

লিগের শেষ ম‍্যাচে জয় চাইছেন শঙ্করলাল

Date:

Share post:

লিগ জয়ের আশা শেষ। এই পর্যায়ে বৃহস্পতিবার লিগের (i-league)শেষ ম‍্যাচে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। প্রতিপক্ষ রিয়েল কাশ্মীর এফসি (real kashmir fc)। লিগের শেষ ম‍্যাচে জয় দিয়ে মাঠ ছাড়তে চান সাদা-কালো কোচ শঙ্করলাল চক্রবর্তী।

১৪ ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চমস্থানে মহামেডান স্পোর্টিং। শেষ ম‍্যাচে গোকুলাম কেরলা এফসির কাছে হারে সাদা-কালো ব্রিগেড। তবে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে থাকা কাশ্মীরের বিরুদ্ধে জয়ই চাইছেন শঙ্করলাল।

এদিন কাশ্মীর ম‍্যাচ নিয়ে সাদা-কালো কোচ বলেন,” আমরা এই ম‍্যাচটিকে অন‍্যান‍্য ম‍্যাচের মতনই দেখছি। আমরা সব সময় লিগ টেবিলে উপরে থাকার চেস্টা করি। আমাদের এটি লিগের শেষ ম‍্যাচ। এই ম‍্যাচটি আমরা ভাল খেলে মাঠ ছাড়তে চাই। আমরা শেষ ম‍্যাচ একটি ভাল দলের বিরুদ্ধে খেলব। আশাকরি ম‍্যাচটি জিতেই আমরা মাঠ ছাড়ব।”

আরও পড়ুন:ম‍্যাচ জিতেই বাবাকে টুইট ক্রুনালের, দাদাকে জন্মদিনে খোলা চিঠি হার্দিকের

Advt

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...