Friday, April 10, 2026

দাবি না মানলে ভোট বয়কট, গ্রামবাসীদের মানভঞ্জনে হার মানল প্রশাসন

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টা । তারপরেই শুরু প্রথম দফার নির্বাচন। কিন্তু তার আগেই শুক্রবার রাস্তা তৈরির দাবিতে ভোট বয়কটের ডাক দেন পুরুলিয়ার পিঠাজোড়া গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার ও জেলা শাসক। কিন্তু তাতে কী! রাস্তা তৈরির দাবিতে অনড় বাসিন্দারা প্রখর রোদকে তোয়াক্কা না করেই বিক্ষোভ চালিয়ে যান। তবে শেষমেশ তাঁদের দাবি পূরণ করতে বাধ্য হয় প্রশাসন।শুরু হয় রাস্তা ঢালাইয়ের কাজ।

আরও পড়ুন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেলে যান মোদি, তথ্য ও প্রমাণ চেয়ে এবার RTI

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক বছর আগেই গ্রামের ওই রাস্তা তৈরির অনুমোদন পেয়েছিল। কিন্তু জমি জটের কারণে অনুমোদন পেলেও রাস্তা তৈরির কাজ আর এগোয়নি। প্রশাসনও গ্রামবাসীদের কথা ভেবেই রাস্তার কাজ অসমপূর্ণই রেখে দিয়েছিলেন। কিন্তু রাস্তার তৈরির দাবিতে সরব হন গ্রামবাসীর একাংশ। এরপরই ভোট বয়কটের ডাক দেন তাঁরা। এরপর গ্রামবাসীদের সঙ্গে কথা বলে রাস্তা ঢালাইয়ের কাজ শুরু করা হয়।

Advt

Related articles

নাম বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কি, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের 

বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনের (ECI)উদ্দেশ্য প্রণোদিত এসআইআরের (SIR)পর বাংলায় প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রতিবাদে...

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...