Monday, April 6, 2026

কাঁথিতে টাকার বান্ডিল-সহ আটক তিন হিন্দিভাষি বহিরাগত! গণধোলাই স্থানীয়দের

Date:

Share post:

ভোরের ঠিক আগেই পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কাঁথিতে (Cintai) ব্যাপক উত্তেজনা ছড়ালো। কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের একটি লজ থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আটক করে তিন বহিরাগতকে। ভোটের একদিন আগের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, আটক হওয়া তিনজনেই হিন্দিভাষি। এবং বহিরাগত (Out Sider)।

এলাকার মানুষদের দাবি, ওই তিনজনের কাছে টাকার বান্ডিল ছিল। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল তারা। যে লজে এই তিন হিন্দিভাষি বহিরাগত ডেরা বেঁধেছিল, খবর পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা হাজির হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূলের (TMC) অভিযোগ, বিজেপি (BJP) ভোটে সন্ত্রাস করার জন্য বাইরের রাজ্য থেকে লোক এনেছে। এরকম আরও ৮০ জনকে বাইরের বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে।

এদিকে পুলিশ এসে লজ থেকে তিন জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের হাত থেকে তাদের ছিনিয়ে নিয়ে গণধোলাই দিতে শুরু করে। পুলিশ অনেক কষ্টে মারমূখী জনতার হাত থেকে আটক ব্যক্তিদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

তারা কী উদ্দেশ্যে এখানে এসেছিল, কবে এসেছিল, কার নির্দেশে এসেছিল, তারা কি বিশেষ কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিল? এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই খেজুরির নিজকসবা এলাকা থেকে তিন হিন্দিভাষি বহিরাগত ধরা পড়েছিল। বৃহস্পতিবার ফের কাঁথিতে তিনজনকে আটক করল পুলিশ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন :মমতার হাতেই নিরাপদ বাংলা: শতাব্দী

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...