Wednesday, March 25, 2026

দিনহাটার বিজেপি নেতার ময়নাতদন্তের রিপোর্টেও ইঙ্গিত আত্মহত্যার

Date:

Share post:

বুধবার সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় বছর বাহান্নর অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভোটের মুখে বিজেপি নেতার দেহ উদ্ধারের ঘটনায় ধুন্ধুমার বেধে যায় দিনহাটায়। বোমাবাজি, আগুন, পুলিশকে লক্ষ্য করে ইট। বিজেপির বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূলের মদতে খুন করা হয়েছে এই অভিযোগে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর অফিসও ভাঙচুর করা হয়। সেই অভিযোগ নস্যাৎ করে ঘাসফুল শিবির দাবি করেছিল,আত্মহত্যার ঘটনায় রাজনীতি হচ্ছে। পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার বলেই বলে মনে হচ্ছে। তা আরও জোরালো করেছে মৃতের সুইসাইড নোট।

বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের পর বিজেপি অভিযোগ করে, তৃণমূলই এই কাজ করেছে। যদিও সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। তবে পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রির্পোর্ট বলছে, মৃত্যুর পর ঝোলানো হয়নি। গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে অমিতের। আত্মহত্যার সম্ভাবনাই জোরালো। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। হাতের লেখা মিলিয়ে দেখা হচ্ছে।

Advt

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...