Saturday, May 23, 2026

অমিত শাহের দাবিকে ‘স্টান্টবাজি ‘ বলে কটাক্ষ ডেরেকের

Date:

Share post:

বসন্তের রঙের উৎসবে এবার লেগেছে রাজনীতির ছোঁয়া।
বিধানসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন।  গতকাল প্রথম দফায় ঝাড়গ্রামের ৪, পূর্ব মেদিনীপুরের ৭, পশ্চিম মেদিনীপুরের ৬,  বাঁকুড়ার ৪ ও পুরুলিয়ার ৯টি আসনে হল ভোটগ্রহণ। ৫ জেলার ৩০ আসনের প্রার্থীদের ভাগ্য ইভিএমে বন্দি হল।

অমিত শাহ বললেন, ‘পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৩০টির মধ্যে ২৬টিতে জিতব। বড় ব্যবধানে এই সব কেন্দ্রে জিতব। পশ্চিমবঙ্গের ভোট হয়েছে শান্তিপূর্ণ। বেশি ভোট পড়া বিজেপির পক্ষে শুভ সঙ্কেত।’
তার এই দাবিকে কটাক্ষ করে তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন সাফ জানিয়েছেন, অমিত শাহ যা বলছেন তা ‘ঢপবাজি’ । পড়ুন- ( স্টান্টবাজি) এছাড়া আর কিছুই নয় ।শুধুই চমক । মানুষকে ‘চমক’ দিয়ে ভুল বোঝানোর চেষ্টা।
বাংলায় অমিত শাহের ২০০ আসন দখলের ঘোষণাকেও কটাক্ষ করে বলেছেন, ‘গুজরাত জিমখানাতে গিয়ে আসনসংখ্যা নিয়ে স্টান্টবাজি দেখান। ভুলে যাবেন না এটা বাংলা।’

ডেরেক স্মরণ করিয়ে দেন, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, দিল্লির বিধানসভা ভোটে শাহের ভবিষ্যতবাণীর উল্টো ফল। বাংলাতেও তাই হবে।


অমিত শাহের সাফাই, নির্বাচন কমিশনের উপর কোনও চাপ তৈরি করেনি বিজেপি। দুই বিজেপি নেতার ফোন কে ট্যাপ করল? যা কথা ফোনে হয়েছে, তা লিখিত আকারে কমিশনকে দেওয়া হয়েছে। কেমন গণতন্ত্র চলছে রাজ্যে?

Advt

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...