Monday, April 13, 2026

DDLG-র সিমরণের ধাঁচে ভোট প্রচারে এবার শাহরুখ সহায় বামেদের

Date:

Share post:

একুশের নির্বাচনী প্রচারে এবার বাকি সমস্ত রাজনৈতিক দলের থেকে অভিনবত্বে বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছে বামেরা(Left party)। ‘টুম্পা সোনা’ থেকে ‘লুঙ্গি ডান্স’ সোশ্যাল মিডিয়ায় প্রচারে রীতিমতো ঝড় উঠেছে। ধারা অব্যাহত রেখে এবার শাহরুখ খানের বিখ্যাত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে(DDLG)-র ধাঁচে আবারো প্রচারে ঝড় তুলল বাম। হাজারো ছবির ভিড়ে আজও অমলিন শাহরুখ-কাজলের কেমিস্ট্রিতে ভরপুর এই ছবির বিখ্যাত সেই দৃশ্য উঠে এলো প্রচারে। যা ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে।

আরও পড়ুন:ফের রক্তাক্ত মায়ানমার, সেনার গুলিতে মৃত ৯১

‘সিমরণ যদি আমায় ভালবাসে তাহলে ও পিছনে ঘুরে তাকাবে। পলট.. পলট..।’ নির্বাচনী মহাযজ্ঞে বামেদের প্রচারে উঠে এলো কালজয়ী এই দৃশ্যই। যেখানে সিপিএমকে ভোট দেওয়ার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে সিমরণের ভালোবাসাকে। তবে ভিডিওটির শুরুতেই লেখা রয়েছে ‘পর্ব ১- পলট’। অর্থাৎ বোঝাই যাচ্ছে, হিন্দি ছবির বিখ্যাত দৃশ্যগুলি দিয়ে প্রচারের এটা শুরুমাত্র। অপেক্ষা করে রয়েছে আরো কিছু। এই ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন সূর্যকান্ত মিশ্র(Suryakant Mishra)। যা ব্যাপকভাবে ভাইরাল হয়ে উঠেছে।

 

উল্লেখ্য, ভোট প্রচারে একেবারে শুরুতে বামেরা নজর কেড়েছিল টুম্পা সোনার প্যারোডিতে। এরপর আসে ‘লুঙ্গি ডান্স’। পাশাপাশি আহ্বান জানানো হয় ‘বুক চিতিয়ে জোটে ভোট’-এর। প্রকাশিত হয় অভিনব সব পোস্টার। নতুন প্রজন্মের মন পেতে এবার এবার প্রচারে সিনেমার কায়দায় ছোট ছোট ভিডিও কে হাতিয়ার করছে বামেরা। শাহরুখ খানের বিখ্যাত সিনেমা দৃশ্যের অনুকরণে প্রথম ভিডিও প্রকাশের পর পরবর্তি ভিডিওগুলি অপেক্ষায় রয়েছে বাম সমর্থকরা।

Advt

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...