Thursday, June 18, 2026

রং মিলান্তি: তিন সেলেব বিজেপি প্রার্থীর সঙ্গে রং খেলা মদনের

Date:

Share post:

বুরা না মানো হোলি হ্যায়… রাজনীতির রং দূরে সরিয়ে রং মিলান্তিতে মাতলেন কামারহাটি তৃণমূল (Tmc) প্রার্থী মদন মিত্র (Madan Mirta)। আর সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন রাজনৈতিক মহলে। রবিবার, গঙ্গাবক্ষে কামারহাটির তৃণমূল প্রার্থীর সঙ্গে দোলের অনুষ্ঠানে হাজির ছিলেন তিন বিজেপি (Bjp) প্রার্থী- শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee), পায়েল সরকার (Payel Sarkar) ও তনুশ্রী চক্রবর্তীকে (Tanushree Chakraborty)।

এদিন আড়িয়াদহ ঘাট থেকে নৌকায় চড়ে রঙের উৎসব পালন করেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। মদন মিত্র বলেন, “রাজনীতি নয়, আজ সবার রঙে রং মেলাতে হবে”। এবার বেহালা পূর্বের বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার আর পশ্চিমে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হাওড়ার শ্যামপুরে বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। মদন মিত্রর সঙ্গে দোল খেলতে হাজির তাঁরাও।

কামারহাটি তৃণমূল প্রার্থী বলেন, “দোল শ্রীচৈতন্য মহাপ্রভুর উৎসব। এদিনে রাজনীতি কোনও বাধা হতে পারে না। কোনও বিভেদ ছাড়াই রঙের এই উৎসবে সামিল হওয়াই বাংলার সংস্কৃতি”। মদন মিত্র সঙ্গেই উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debansu Bhattacharya)।

রাজনীতির প্রচারে গিয়ে এ বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে কী কথা বলবেন না মদন? এ প্রশ্নের উত্তরে পোড়খাওয়া তৃণমূল নেতা জানালেন, লড়াইটা দলের সঙ্গে, ব্যক্তিকেন্দ্রিক নয়। তাঁর হয়ে প্রচারে এঁদের দেখা যেতে পারে? মদন মিত্র বলেন ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারে না। মদন মিত্রের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:অবিশ্বাস্য! মাত্র ১১৯ টাকায় পেতে পারেন রান্নার গ্যাস সিলিন্ডার

Advt

Related articles

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...

প্রতিযোগিতায় যাবেন না: যোগ দিবসে বাধ্যতামূলক হাজিরা-মামলায় রাজ্যকে আর কী বললেন বিচারপতি

যোগ দিবসে সরকারি কর্মীদের (West Bengal Govt. Worker) অংশগ্রহণ কেন বাধ্যতামূলক, তা নিয়ে রাজ্যের কাছে লিখিত জানতে চাইল...

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...