Friday, June 26, 2026

রবিবার মধ্যরাতেই দেখা যাবে সুপারমুন

Date:

Share post:

রবিবার মধ্যরাতে আকাশে দেখা যাবে ‘সুপারমুন’। নাসার একটি বিবৃতিতে জানান হয়েছে, ভারতীয় সময় রবিবার রাত ১২ টা ১৮ মিনিটে কক্ষপথ প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। তখনই তা আমাদের চোখে ‘সুপারমুন’ হয়ে ধরা দেবে। কিন্তু কী এই সুপারমুন? বিজ্ঞানী পরিভাষায় যাকে ‘সুপারমুন’ বলা হয়, সেটি আসলে স্বাভাবিকের চেয়ে বেশ বড় আকারের চাঁদ। এই বছরের এটাই প্রথম’সুপারমুন’। অর্থ্যাৎ সবথেকে বড় আকারের চাঁদ।

নাসা জানিয়েছে, রবিবার রাত ১২ টা ১৮ মিনিটে পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য একে অন্যের ঠিক বিপরীতে অবস্থান করবে। নাসার কথা অনুযায়ী, রাতের আকাশে টানা তিন দিন ধরে এই বড় আকারের চাঁদ দেখার সুযোগ মিলবে। শনিবার(২৭ শে মার্চ) গভীর রাত থেকে মঙ্গলবার(৩০ শে মার্চ) প্ররযন্ত ‘সুপারমুন’ দেখার সুযোগ পাওয়া যাবে। নাসার বিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন, ে বছরে মোট ৪ টি ‘সুপারমুন’ দেখা যাবে। মার্চ থেকে জুনের মধ্যে। কেউ কেউ বলছেন ৩ টি ‘সুপারমুন’ হবে। যা দেখা যাবে এপ্রিল ও মে মাসে। আবার কারও কারও মতে, এপ্রিল ও মে এই দু’মাসে দুটি ‘সুপারমুন’ হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “এপ্রিলের পূর্ণিমার দিন অর্থ্যাৎ ২৬ তারিখ ও মে মাসের পূর্ণিমার দিন , পৃথিবীর বেশি কাছে আসবে চাঁদ। যদিও মে মাসের চাঁদ এপ্রিলের চাঁদের তুলনায় ০.০৪ শতাংশ বড় হবে। ”
উল্লেখ্য ১৯৭৯ সালে বিজ্ঞানীরা এই বৃহদকার চাঁদের নাম দিয়েছিলেন ‘সুপারমুন’। মার্চের এই ‘মুন’কে ‘ওয়ার্ম মুন’ ও বলা হয়। দক্ষিণ আমেরিকার কয়েকটি উপজাতি সম্প্রদায়ের মানুষ এই সময় কেঁচো দেখতে পাওয়া যায় বলে এই চাঁদের নামকরণ করেছিলেন ‘ওয়ার্ম মুন’।

Advt

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...