Friday, June 26, 2026

বুঝতে পারিনি জলঢোঁড়া ভেবে আমি কেউটে পুষেছি: নাম না করে অধিকারীদের তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

নন্দীগ্রামে প্রচারে গিয়েই বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) তথা অধিকারী পরিবারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, বুঝতে পারিনি জলঢোঁড়া ভেবে আমি কেউটে পুষেছি। রবিবার, রেয়াপাড়া শিবমন্দিরে দোল উৎসবে গিয়ে নাম না করে অধিকারী পরিবারকে এভাবেই আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “আমার ভুল হয়েছে, আমি অন্ধ ভালবাসা দিয়েছিলাম, অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। এরকম ভাবে পিছন থেকে ছুরি মারবে আমি ভাবতেও পারিনি”।

মমতা বলেন, “এত টাকা করেছে, যে বিজেপির কাছে গিয়ে সে টাকা লুকোতে হচ্ছে”।

১০ মার্চ নন্দীগ্রামেই আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ দিন পর দোলপূর্ণিমার সন্ধেয় আবার নন্দীগ্রামে সভা করেন তৃণমূল নেত্রী। রেয়াপাড়া শিব মন্দিরে প্রথম সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন কেন নন্দীগ্রামের প্রার্থী হন তিনি। মমতা বলেন, “নন্দীগ্রামের মানুষের যে লড়াইকে সম্মান জানানো কর্তব্য আমার। তাই নন্দীগ্রামে দাঁড়িয়েছি”। মমতার কথায় নন্দীগ্রামের মানুষের সমর্থন নিয়েই তিনি ভোটে দাঁড়িয়েছেন। তিনি ভোটে দাঁড়াবার কথা বলতেই, “এখানকার ছেলেরা হাত তুলে নাচতে শুরু করে।” তিনি বলেন, “বাংলার যেখান থেকে ইচ্ছে দাঁড়াতে পারি। আমি নন্দীগ্রামকে প্রণাম সেলাম করার জন্য এখানে দাঁড়িয়েছি।”

তৃণমূল সুপ্রিমো বলেন, দোসরা মে আবার রং খেলা হবে। সবুজ আবির নিয়ে দোল উৎসব পালন করবে নন্দীগ্রাম। এই অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন, রাজারহাটের তৃণমূল প্রার্থী গায়িকা অদিতি মুন্সি।

আরও পড়ুন- সাগরের সভা থেকে তৃণমূলকে তোপ শুভেন্দুর

Advt

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...