Monday, June 22, 2026

মনোনয়ন দিতে গিয়ে বিজেপি প্রার্থী দেখলেন দল টিকিট দিয়েছে অন্য কাউকে!

Date:

Share post:

ভোট বঙ্গে আর কত রঙ্গ দেখবে মানুষ। এবার যা ঘটলো, তা কার্যত নজিরবিহীন। মনোনয়ন (Nomination) দাখিল করতে গিয়ে প্রার্থী বিজেপি প্রার্থী (BJP Candidate) দেখলেন, তিনি নন, তাঁর আসনে দলীয় প্রার্থী অন্য কেউ। হ্যাঁ, এমনই ঘটনা ঘটলো বর্ধমানের গলসি (Galsi) কেন্দ্রে। দিল্লি থেকে পূর্ব ঘোষিত বিজেপি (BJP) প্রার্থী ছিলেন তপন বাগদি। কিন্তু শেষ মুহূর্তে তাঁর পরিবর্তে দল এই আসন থেকে টিকিট দিল বিকাশ বিশ্বাসকে। আজ, সোমবার বর্ধমানের গলসি কেন্দ্রে তপন বাগদির বদলে প্রার্থী ঘোষণা করে হয়েছে বিকাশ বিশ্বাসকে। বিস্ময়ের এখানেই শেষ নয়, এই ঘটনা অবাক করেছে বিজেপির নতুন প্রার্থীকেও। যদিও দলের নির্দেশ মেনে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন দেবেন।

প্রসঙ্গত, আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ভোট গ্রহণ গলসিতে কেন্দ্রে। আজ, সোমবারই ছিল মনোনয়ন পেশের শেষ দিন।কর্মী-সমর্থকদের নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে মনোনয়ন পেশ করতে গিয়েছিলেন তপন বাগদি। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে জানানো হয়, টিকিট পাচ্ছেন না তিনি। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েন তপনবাবু ও তাঁর অনুগামীরা। মুখ পোড়ে তাঁর। অপমানিত বোধ করেন তিনি। জানা গিয়েছে, সমর্থকদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়ার প্রস্তুতি নিতে চলেছেন তপন বাগদি।

Advt

 

 

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...