Tuesday, March 31, 2026

প্রচারের শেষ ধাপে আজ নন্দীগ্রামে রোড-শো মমতার

Date:

Share post:

নন্দীগ্রামে আজ, সোমবার একাধিক কর্মসূচি ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

একুশের বিধানসভা নির্বাচনের হাই-ভোল্টেজ কেন্দ্র (WB Election 2021) নন্দীগ্রামে (Nandigram) আজ, সোমবার তৃণমূলনেত্রী (Mamata Banerjee) রোড শো করবেন। রোড শো-র পাশাপাশি সভা করার কথাও আছে৷ প্রচারের শেষ ধাপে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর৷ এদিন সকাল ১১টায় ৮ কিমি রোড শো করবেন তিনি৷ ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত এই রোড শো হওয়ার কথা৷ রোড শো-র পর বয়াল-২ এলাকায় জনসভা আছে মমতার। আমদাবাদ হাইস্কুল মাঠেও একটি সভা হওয়ার কথা তৃণমূলনেত্রীর।

আরও পড়ুন-শিশিরের শপথ কেন বয়কট করেন শুভেন্দু? নন্দীগ্রামের সভায় ফাঁস করলেন মমতা

এবারের বিধানসভা নির্বাচনের মূল আকর্ষণ নন্দীগ্রাম। এক সময়ে দলের অন্যতম সেনাপতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ঢের আগে থেকেই মমতা-শুভেন্দু দ্বৈরথ নজর কেড়েছে রাজ্যের ৷

Advt

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...