Wednesday, June 17, 2026

টিকা নেওয়ার পরেও চিকিৎসকদের করোনা কেন? চিন্তায় স্বাস্থ্য দফতর

Date:

Share post:

করোনা ভ্যাকসিনের (corona vaccination) দ্বিতীয় ডোজ় নেওয়ার হয়ে গেছে। তারপরেও করোনা (COVID) আক্রান্ত হচ্ছেন মানুষজন। বিশেষ করে চিকিৎসকরা। রাজ্যের বহু সরকারি হাসপাতালের একাধিক চিকিৎসক ভ্যাকসিন ডোজ শেষ করার পরেও করোনায় (covid positive after vaccination)আক্রান্ত হচ্ছেন। তাহলে কি করোনাভাইরাসের দ্বিতীয় স্ট্রেন কলকাতাতেও মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে? এমনই আশংকা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। হলে ভ্যাকসিন কেন কাজ করছে না? তার মানে কি এই ভ্যাকসিন করোনার দ্বিতীয় বা তৃতীয় স্ট্রেনের ওপর কার্যকরী নয়? রাজের চিকিৎসকদের মধ্যে ফের করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে স্বাস্থ্য ভবনের।

তাই সিদ্ধান্ত হয়েছে, দ্বিতীয় টিকা নেওয়ার পরে করোনা পজিটিভ হলেই তাঁদের জিনোম সিকোয়েন্স করা হবে। সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। তাই টিকা নেওয়ার পরও কোন ভ্যারিয়েন্ট হুল ফোটাতে পারছে, তা খতিয়ে দেখতে চায় স্বাস্থ্য দফতর । ভাইরাসের কোন ধরনের স্ট্রেন আক্রমন করছে? যায় মোকাবিলায় টিকা রক্ষাকবচ দিতে ব্যর্থ হচ্ছে তা খতিয়ে দেখতে আক্রান্তদের নমুনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠাচ্ছে স্বাস্থ্য ভবন।

তাই স্বাস্থ্য ভবন সূত্রে রাজ্যবাসীকে অনুরোধ জানানো হয়েছে, যাদের টিকা নেওয়া হয়ে গেছে বা যাদের হয়নি, সকলেই যেন মাস্ক বাধ্যতামূলক ভাবে ব্যবহার করেন। ভ্যাকসিন এসে গেছে বলে কোভিড বিধি মানব না, জনমানুষের যেন এমন ধারণা বদ্ধমূল না হয় সেদিকেও লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য দফতর।

Advt

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...