Friday, April 3, 2026

আমরা যেরকম চেয়েছিলাম সেইরকম খেলা হয়েছে, মন্তব্য দিলীপের

Date:

Share post:

যারা বাংলায় কাজ করেছেন তাদের মধ্যে কেউ একজন বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আমাকে দল এতদিন ধরে যে দায়িত্ব দিয়েছে আমি আমার সেই দায়িত্ব পালন করে এসেছি। তবে দল কাকে কি দায়িত্ব দেবে সেটা দলই ঠিক করবে। সোমবার হাওড়া দক্ষিণে দলীয় প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর সমর্থনে রোড শোতে অংশ নেন দিলীপ ঘোষ । এরপর শিবপুরে রথীন চক্রবর্তীর সমর্থনে রোড শো করেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, ‘আমরা যেরকম চেয়েছিলাম সেইরকম খেলা হয়েছে। আমরা খেলেছি বাকিরা মাঠের বাইরে হয়ে গেছে দুই পর্যায়ে। আর তৃতীয় পর্যায়ের পরে মাঠে নামার সাহস করবেনা’।
ভোটের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা প্রসঙ্গে দিলীপ বলেন, আমার মনে হচ্ছে যেভাবে কাজ করছে সেন্ট্রাল এজেন্সিগুলো কাউকে জেলের বাইরে রাখবে না।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...