Monday, June 8, 2026

বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসার অপসারিত

Date:

Share post:

তৃতীয় দফার নির্বাচন চলছে রাজ্যের তিন জেলায়। মঙ্গলবার সেই নির্বাচনের দিনেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন(election commission)। একসঙ্গে সরিয়ে দেওয়া হলো কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে(returning officer)। এদিন বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে কমিশনের তরফে। হঠাৎ এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে কমিশনের তরফে জানানো হয়েছে, পরপর ৩ বছর কেউ এক পদে থাকতে পারেন না। তবে এই নিয়ম কলকাতার ক্ষেত্রে কার্যকর হয়নি এতদিন। যার ফলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে।

যদিও সূত্রের খবর বিভিন্ন সময়ে এই ৮ আধিকারিকের উপর পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। কিন্তু কখনোই এই অভিযোগ গুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। কমিশনের কাছে এই খবর পৌঁছানোর পর নড়েচড়ে বসে কমিশন। পর পর ৮ জন অফিসারকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের পরিবর্তে নতুন রিটার্নিং অফিসার কারা হবেন সেটাও নাকি ঠিক করে ফেলেছে কমিশন।

আরও পড়ুন:মোদি ‘মিথ্যাবাদী’, প্রমাণ দিয়ে মাথাভাঙার জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মমতা

কমিশনের তরফ জানা গিয়েছে, কলকাতার যে ৮টি বিধানসভা এলাকার রিটার্নিং অফিসারকে অপসারিত করা হয়েছে সেগুলি হল, কলকাতা বন্দর, জোড়াসাঁকো, ভবানীপুর, এন্টালি, চৌরঙ্গী, বেলেঘাটা, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া। অর্থাৎ কলকাতার ১১ টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। এই কেন্দ্রগুলোতে প্রার্থী হয়েছেন হাইভোল্টেজ প্রার্থীরা। উল্লেখ্য, এবারের নির্বাচনে একেবারে শুরু থেকেই একের পর এক বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। সাম্প্রতিক সময়ে রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইন-শৃঙ্খলাকেও বদল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেই ধারা অব্যাহত রেখে এবার অপসারিত হলেন ৮ রিটার্নিং অফিসার

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...