Tuesday, March 31, 2026

ফেসবুক প্রতিষ্ঠাতা জুকেরবার্গের ব্যক্তিগত তথ্য ফাঁস নেটদুনিয়ায়, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত?

Date:

Share post:

সম্প্রতি ১০৬ টি দেশের ৫৩৫ মিলিয়ন ফেসবুক ( FACEBOOK) ব্যবহারকারী মানুষের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এবার সেই তালিকায় দেখা গেলো মার্ক জুকেরবার্গের (MARK Zuckerburg) ব্যক্তিগত তথ্য। হোয়াটসঅ্যাপ (Whatsapp)এবং ফেসবুকের মালিকের নাম নয়, তার সঙ্গে রয়েছে দুই সোশ্যাল মিডিয়া মালিকদের নামও।

এই বিষয় সংবাদ মাধ্যমকে বিষদ তথ্য পেশ করেছেন সাইবার গবেষক ডেভ ওয়াকার(Dave Walker)। এই তথ্য লিক হওয়ার বিষয় তিনি জানিয়েছে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য শুধুমাত্র সকলের সামনে আসেনি। এসেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের নাম, ফোন নম্বর সহ একাধিক ব্যক্তিগত তথ্য। জুকেরবার্গ নয় এছাড়াও আরও দুই ফেসবুক প্রতিষ্ঠাতা ক্রিজ হিউজ (Chris Hughes) এবং ডাস্টিন মস্কোভিৎজের (Dustin Moskvitz) ব্যক্তিগত তথ্য সকলের সামনে চলে এসেছে। এই প্রসঙ্গে নিজেদের ত্রুটি আড়াল করতে ফেসবুক নিজেদের পথ অবশ্যই খোলা রেখেছে। ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটা তথ্য তাঁরা খুঁটিয়ে দেখছেন। এর আগেও যখন সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা তাঁদের তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখনও তা খুঁটিয়ে দেখা হয়েছে। কিন্তু এবারে ফেসবুকের যে ইনফরমেশন লিক আউটের ঘটনা সেটি ২০১৯ সালের বলেই জানাচ্ছেন তাঁরা। এই ব্যপারে অবশ্য ইজরায়েলের সাইবারক্রাইম ইন্টালিজেন্স, ফার্ম হাডসন রক (Furm Hurdson Rock) ফেসবুকের দাবিকেই মান্যতা দিচ্ছেন।

কিন্তু এত জনপ্রিয় সংস্থা ফেসবুক, তার এই বিষয়টিকে এতটাও হালকা ভাবে গ্রহন করতে রাজি নন অ্যালন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন তথ্য পুরানো হলেও হ্যাকাররা এই তথ্য ব্যবহার করে মানুষকে বিপদে ফেলতে পারে। কারণ তাড়াতাড়ি করে কেউ ফোন নম্বর বা নিজের ঠিকানা পরিবর্তন করতে পারেনা।

আরও পড়ুন- বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে শাহ-যোগীকে! হুমকি মেইল ঘিরে চাঞ্চল্য

Advt

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...