Monday, April 13, 2026

সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ক্যানিং-মগরাহাটে

Date:

Share post:

তৃতীয় দফায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি খবর উঠে আসছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) এবং মগরাহাট (Mograhat) থেকে অশান্তির খবর মিলিছে। ক্যানিংয়ের শকুন্তলায় আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (Isf)-এ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মঙ্গলবার সকালে কালু গাজি (Kalu Gaji) নামের ওই আইএসএফ কর্মী চায়ের দোকানে যান। সেখানে তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাঁকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ক্যানিং পশ্চিমের তালদি অঞ্চলের কুমড়োখালি এলাকায় ৬৭ নম্বর বুথে ভোটযন্ত্রে সমস্যার কারণে চাঞ্চল্য হয়। তালদি ১২৩ নম্বর বুথেও ইভিএম বিভ্রাটের খবর মিলিছে। অভিযোগ, সকালে ভোট শুরু হওয়ার খানিক ক্ষণ পরেই ভোটার সংখ্যার চেয়ে বেশি পরিমাণ ভোট পড়েছে বলে দোখানো হচ্ছে।

অভিযোগ, মগরাহাট পশ্চিম কেন্দ্রের ১৯০ এবং ১৯২ নম্বর বুথে সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী মইদুল ইসলাকে বুথে ঢুকতে না দেওয়ার। তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসা বাধে আইএসএফের। বুথের বাইরে ধর্নায় বসেন মইদুল। ক্যানিং পূর্বের দুর্গাপুরে ১২৭ নম্বর বুথে এসএফআই কর্মীদের এজেন্টদেরও বসতে বাধা দেওয়ার হচ্ছে বলে অভিযোগ। দু দলের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আইএসএফ কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ আইএসএফের।

পালটা ক্যানিংয়ের ঘুমরিতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। বোমাবাজির অভিযোগ করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Shaokat Mollah)। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

আরও পড়ুন:তারকেশ্বরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে! জুতাপেটা করলেন গ্রামবাসীরা

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...