Saturday, April 4, 2026

সুজাতা মার খাওয়ায় ‘দুঃখিত নন’ সৌমিত্র

Date:

Share post:

আরামবাগের তৃণমূল (Tmc) প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mandal Khan)। তৃতীয় দফার নির্বাচনে তাঁকে ঘিরেই তুমুল বিক্ষোভ আরান্ডিতে। এই নির্বাচনে সকাল থেকেই নানা প্রান্ত থেকে আসছিল অশান্তির খবর। তবে সবকিছুকে ছাপিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল আরামবাগ কেন্দ্রে(Arambagh constituency)। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের(Sujata Mondal) উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রার্থীর ওপর হামলা হলেও এলাকায় দেখা গেল না কেন্দ্রীয় বাহিনীকে(Central force)। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এরইমধ্যে এই ঘটনার প্রতিক্রিয়া দিলেন সুজাতা মণ্ডল খাঁর স্বামী সৌমিত্র খাঁ। তিনি বলেন, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, তৃণমূল যা অত্যাচার করেছে, মানুষ তার প্রত্যুত্তর দিচ্ছে।

আরও পড়ুন-তুমুল উত্তেজনার মধ্যেও লড়াকু সুজাতা, প্রাণনাশের চেষ্টার অভিযোগ কমিশনে

সৌমিত্র খাঁ বলেন, “গত ১০ বছর ওই এলাকার মানুষ ভোট দিতে পারেননি। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ওই মানুষদের ভোট আটকে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল। তাঁর বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। কোনও প্রার্থীর উচিত নয়, মানুষ কোথায় ভোট দেবেন, তা তদারিক করার। তৃণমূল যা অত্যাচার করেছে, মানুষ আজ তার প্রত্যুত্তর দিচ্ছে।”

উল্লেখ্য, তৃতীয় দফার ভোট (West Bengal Assembly Elections 2021) শুরু হওয়ার পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। কোথাও বুথ জ্যামের অভিযোগ উঠেছে। কোথাও আবার রাজনৈতিক দলের কর্মীরা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সকাল থেকেই আরামবাগের আরান্ডির ২৬৩ নম্বর বুথে অশান্তি হয়।

Advt

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...