Saturday, April 4, 2026

মোদির সভায় এসে কুপন জমা দিলে নগদ হাজার টাকা! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

এবার ভোটের (Assembly Election) শুরু থেকেই বিজেপির (BJP) বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলছে শাসক দল তৃণমূল। বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)-সহ তৃণমূলের শীর্ষ নেতারা গেরুয়া শিবিরের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলছেন। সেই দাবিকে এবার আরও জোরালো করলো ঘাসফুল শিবির।

ভোটের জন্য কুপন (Cupon) বিলি করছে বিজেপি। আজ, বুধবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Shukhendu Sekhar Roy)। এদিন তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে সুখেন্দু শেখর রায় দাবি করেন, “টাকা ছড়িয়ে ভোট দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের চোখ কীভাবে এড়িয়ে গেল বুঝতে পারছি না। অথচ ওঁরা বলেছিলেন অবাধ শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ভোট যাতে হয় তার ব্যবস্থা করা হবে।”

বিজেপির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে তৃণমূল সাংসদ বলেন, “গত পয়লা এপ্রিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জনসভায় লোক আনা এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য গোপনে কুপন বিলি করা হচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তা বিলি করছে বিজেপি কর্মীরা। ওই কুপনে প্রধানমন্ত্রীর ছবি, জনসভার কথা ও এক হাজার টাকা দেওয়ার কথা বলা রয়েছে। দলীয় সূত্রে ও সংবাদমাধ্যমে খবর থেকে জানতে পাচ্ছি, যারা প্রধানমন্ত্রীর জনসভায় যাবেন তাঁরা বিজেপি প্রার্থীর কাছে ওই কুপন জমা দিলে নগদ এক হাজার টাকা পাবেন। নির্বাচন কমিশনের দৃষ্টি এতবড় ঘটনা কীভাবে এড়িয়ে গেল তা আমাদের কাছে এখনও রহস্য। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। টাকার বিনিময়ে এই ভোট দেওয়া যাতে বন্ধ হয় তার ব্যবস্থা নিতে বলেছি।” অন্যদিকে, গতকাল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির এমনই কুপন বিলির অভিযোগ তুলেছিল তৃণমূল।

আরও পড়ুন:ভোট বন্ধের দাবিতে পিপিই কিট পরে কমিশনের অফিসের সামনে বিক্ষোভ

এদিকে, তারকেশ্বরে এক নাবালিকাকে কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান শ্লীলতাহানি করেছে বলে যে অভিযোগ উঠেছিল, তা নিয়েও মুখ খোলেন সুখেন্দু শেখর রায়। তাঁর কথায়, “বিষয়টি নিয়ে কমিশনের কাছ অভিযোগ করা হয়েছে। কিন্তু ওই জওয়ানদের গ্রেফতার করা হয়েছে কিনা তা আমরা এখনও জানতে পারিনি। পকসো আইনে ওই জওয়ানের বিচার করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে।”

Advt

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...