Tuesday, March 3, 2026

শেষপর্যন্ত মৃত্যুই হল নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীর

Date:

Share post:

শুভেন্দুর বহিরাগত গুন্ডাবাহিনীর হাতে নন্দীগ্রামে আক্রান্ত হওয়ার ১৩ দিন পর লড়াই শেষ রবিন মান্নার। শেষ পর্যন্ত মৃত্যু হল নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীর। ১৩ দিন যমে-মানুষে টানাটানির পর আজ শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

গত ২৭মার্চ রবীন মান্না-সহ তিনজন তৃণমূল কর্মীর উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় রবীন মান্নাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর সাড়ে চারটা নাগাদ তাঁর মৃত্যু হয়। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ রাখছিলেন।
নেত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান জানিয়েছেন, কলকাতা থেকে মৃতদেহ সন্ধির মধ্যেই নন্দীগ্রামে আনা হবে। এরপর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসবে তৃণমুল। মৃতদেহ নন্দীগ্রাম থানার সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাদের দাবি, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
তৃতীয় দফার ভোটের আবহেই বয়াল ২ গ্রাম পঞ্চায়েত এলাকার তিন তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানো হয়৷ ওই তৃণমূল কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ ছিল। আক্রান্তদের মধ্যে রবীন মান্না ছিলেন।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি-র হার্মাদরা এই হামলা চালিয়েছে। বার বার পুলিশকে এদের নামে অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷
তাঁর স্ত্রী, পুত্র এবং কন্যা এখনও ঘরছাড়া। এই হিন্দু পরিবারকে আশ্রয় দিয়েছে নন্দীগ্রামেরই একটি মুসলিম মহল্লা।
শহীদ রবিন মান্নার রক্তের ঋণ সুদ সমেত মেটাতে হবে ২রা মে, রবীন্দ্রসঙ্গীতের সিডিগুলো সপ্তাহ খানেক আলমারিতে রেখে দিন, বলছেন স্বজনহারারা।

Advt

spot_img

Related articles

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...

আদিতেই ভরসা! বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা

আদি-নব্যের দ্বন্দ্বে যখন জর্জরিত গেরুয়া শিবির তখন আদিতেই ভরসা রেখে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha) রাজ্যসভার...