Monday, June 8, 2026

জম্মু ও কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম ৫ জঙ্গি

Date:

Share post:

ফের একবার উপত্যকায় বড় সাফল্য পেল সেনাবাহিনী(Army)। রাতভর সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উপত্যকায় খতম হলো ৫ জঙ্গি(terrorist)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) ত্রাল ও সোপিয়ানে। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে সোপিয়ানে মৃত্যু হয় ৩ জঙ্গির পাশাপাশি ত্রালে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জওয়ান। সোপিয়ানে এখনও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, গোপন খবর পেয়ে সোপিয়ানের জান মহল্লায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে এবং পিছু হটবার জায়গা না পেয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। ‌দীর্ঘক্ষন দু’পক্ষের গুলির লড়াই চলার পর ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জঙ্গির। পাশাপাশি নিরাপত্তা বাহিনী তাড়া খেয়ে স্থানীয় এক মসজিদের মধ্যে দুই জঙ্গি লুকিয়ে পড়েছে বলে জানা গিয়েছে। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন:আইপিএলের মাঝে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের প্রস্তুতির সারতে পারবেন কোহলিরা

পাশাপাশি এই অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে আহত হন ২ নিরাপত্তারক্ষী। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের ত্রালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় সেখানেও নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Advt

Related articles

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...