Saturday, June 27, 2026

কেন্দ্রীয় বাহিনী ঠুঁটো জগন্নাথ,কটাক্ষ নির্মলের

Date:

Share post:

‘হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার বিজেপির হয়ে গ্রামীণ হাওড়ায় দালালি করছে’ শুক্রবার উলুবেড়িয়ার মহেশপুরে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন নির্মল মাজি ।
তিনি জানান, আমরা ইতিমধ্যেই এসপিকে সরানোর আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হয়েছি। কিন্তু, যদি তা না করা হয় ও পুলিশ যদি আবারও বিজেপির হয়ে দালালি করে আমরা হাজার হাজার লোককে নিয়ে এসপি অফিসের সামনে অবস্থানে বসব।
তৃতীয় দফার ভোটগ্রহণে তার ওপর হামলার অভিযোগ ছিল।
সেই প্রসঙ্গ তুলে তার দাবি, বিজেপির কর্মীরাই তাঁর উপর হামলা চালিয়েছে। কার্যত গ্রামবাসীরা ইট, পাথর, ঝাঁটা, লাঠি নিয়ে চড়াও হয় নির্মল মাজি ও তাঁর নিরাপত্তারক্ষীদের উপর। ভেঙে দেওয়া হয় তাঁদের গাড়িও। শ্যামল ওরাওঁ-সহ মন্ত্রীর দুজন নিরাপত্তারক্ষী ইটের ঘায়ে গুরুতর জখম হন। নির্মল মাজির মাথাতেও হালকা আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে কোনওরকমে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। তৃণমূল প্রার্থী অভিযোগ করেছেন,কেন্দ্রীয় বাহিনী সহায়তা চেয়েও পাননি।

Advt

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...