Friday, April 3, 2026

শীতলকুচিতে ৭২ ঘন্টা প্রবেশ নিষিদ্ধ সব রাজনীতিকদের

Date:

Share post:

রাজনীতিকদের জন্য নিষিদ্ধ হলো কোচবিহার। শীতলকুচির ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ৭২ ঘন্টা সমস্ত রাজনীতিকদের জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল। নির্দেশের জেরে জেলার বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবেন না কোচবিহারে। আগামী মঙ্গলবার পর্যন্ত কোচবিহারে রাজনৈতিক প্রচার জেলার নেতা-নেত্রীরা করতে পারলেও বাইরের কেউ পারবেন না। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রবিবারের কর্মসূচি বাতিল হল। বাতিল হয়েছে নিশীথ প্রামাণিকের এলাকা পরিদর্শও।

চতুর্থ দফার ভোটে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে মাথাভাঙা-শীতলকুচি। দুই পক্ষের সঙ্ঘর্ষ থামাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনী। আর তারপরেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। তার জেরেই এই ঘটনা। পালটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এই ঘটনা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হয়েছে। উনি পদত্যাগ করুন। বিকেলেই প্রচার দ্রুত শেষ করে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে তোপ দাগেন। কমিশনের নির্দেশে মুখ্যসচিব ও পুলিশের ডিজি শীতলকুচি যাবেন। এছাড়া ১৭ এপ্রিলের ভোট অর্থাৎ পঞ্চম দফার ভোটের ৩ দিন আগে থেকে প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুন- শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর প্রতিবাদ, মহানগরে সভা বাংলা পক্ষর

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...